News update
  • Middle East War Puts Bangladesh Jobs at Risk     |     
  • Starmer criticises Trump, defends UK position not to allow use of its bases     |     
  • Iran War: Nuke watchdog urges restraint amid ongoing strikes     |     
  • 80pc tube wells in Chhatak run dry; water crisis acute     |     
  • Advance Eid train ticket sale begins     |     

বিয়ের পর ‘কাজের মান’ ভালো হয়েছে সাবিলার!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-05-21, 7:27am

1716218586_1-9c298ec7c4da3c4d1d2cd5932b59a37c1716254874.jpg




অভিনয়ের জাদুতে জয় করে নিয়েছেন দর্শকদের মন। সম্প্রতি কাজসহ নানা বিষয় নিয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন দেশের একটি গণমাধ্যমের। সেখানে এই অভিনেত্রী বলেন, ‘বিয়ের পরে আমার কাজের মান আগের চেয়ে ভালো হয়েছে। আগে বাবা-মা বা পরিবার থেকে উৎসাহ দিতো আর এখন নেহাল (স্বামী) আমাকে উৎসাহ দেয়।’

সাবিলা নূর ওই সাক্ষাৎকারে আরও বলেন, নাটকে এখন কাজ আগের তুলনায় কিছুটা কম করা হচ্ছে। এরপরও চেষ্টা করছি ভালো ও ভিন্ন গল্প নিয়ে কাজ করতে।

গত বছর বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সাবিলার। এতে শেখ রেহানার ভূমিকায় অভিনয় করেন তিনি। এরপর আর কোনো নতুন সিনেমায় দেখা যায়নি তাকে। তবে শিগগিরই যুক্ত হবেন— এমনটাই জানালেন এই অভিনেত্রী।

সাবিলা বলেন, একটা সিনেমা নিয়ে কথা চলছে। সব ঠিক থাকলে হয়তো এ বছরই শুটিং শুরু হবে। তবে এখনই বিস্তারিত বলতে পারছি না। ফাইনাল অ্যানাউন্স হলেই আপনাদের জানাব।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন সাবিলা নূর। এরপর থেকে সুখে-শান্তিতেই সংসার করছেন তারা। তথ্য সূত্র আরটিভি নিউজ।