News update
  • Crackdown on extortionists, criminals to be intensified : Home Minister     |     
  • Trump says top tech firms have signed accord to 'self-police' AI dev     |     
  • France Student Protests Spread Nationwide, Over 400 Detained     |     
  • State Minister Amit urges global firms to join BD offshore bidding     |     

হঠাৎ কেন মাথা ন্যাড়া করলেন রুক্মিণী?

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-05-24, 4:01pm

eopwriweorioieorioq-bd7b20ab33be8ca9090d3e943ff3258f1716544876.jpg




টলিউডের অভিনেত্রী রুক্মিণী মৈত্র‘র নয়া লুকে হতবাক সবাই। হঠাৎ রুক্মিণীর এমন অবতার কেন? মাথা ভর্তি চুল কেটে একেবারে নেড়া! হঠাৎ জীবনে কি কোনো বুমেরাং উড়ে এল?

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। টলিউড সুপারস্টার জিতের সঙ্গে ‘বুমেরাং’ সিনেমাতে জুটি বেঁধেছেন রুক্মিণী। এই সিনেমাতে রুক্মিণীকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। ইতোমধ্যেই সামনে এসেছে এই সিনেমার টিজার। আগামীকাল প্রকাশ্যে আসবে ‘বুমেরাং’-এর ট্রেলার। তার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়তে এমন এক চমক দিলেন রুক্মিণী। সত্য়ি তিনি নেড়া হননি। বরং প্রযুক্তির সাহায্য নিয়েই এমন কাণ্ড ঘটিয়েছেন অভিনেত্রী।

‘চেঙ্গিজ’ সিনেমা সুপারহিট হওয়ার পর টলিউড সুপারস্টার জিৎ জানিয়ে দিয়েছিলেন সবাইকে চমকে দিতে নতুন সিনেমা বুমেরাং তৈরি করছেন। সেই অনুযায়ী, গত বছর জুলাই মাসেই সিনেমার শুটিং শুরু করেছিলেন জিৎ। এই সিনেমাতে জিতের বিপরীতে রয়েছেন রুক্মিণী মৈত্র। তারপর থেকেই জিৎ অনুরাগীরা অধীর আগ্রহে বসে ছিলেন এই সিনেমার মুক্তির অপেক্ষায়।

জিতের নতুন সিনেমা ‘বুমেরাং’-এ দেখা যাবে দেবচন্দ্রিমাকে। তবে দেবচন্দ্রিমার বিপরীতে জিৎ নয়, থাকছেন অভিনেতা সত্যম রায় চৌধুরী। আর এই সিনেমাতে জিতের সঙ্গে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। জিৎ প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু। প্রেক্ষাগৃহে আগামী ৭ জুন মুক্তি পেতে চলেছে নতুন সিনেমা ‘বুমেরাং’।