News update
  • COP31 Update: Developing Nations Demand Action, Reject      |     
  • Bangladesh Beat Sri Lanka 4-0 to Top Group     |     
  • PM, Chinese vice-president discuss investment, climate cooperation     |     
  • Shafiqur challenges Salahuddin over foreign intelligence agency link claim     |     
  • 372 armed attacks kill 316 in CHT over five years: Salahuddin     |     

সালমানকে বিয়ে করতে যে কাণ্ড ঘটালেন ২৪ বছরের এক নারী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-06-03, 1:00pm




মাঝে মধ্যেই প্রিয় তারকার জন্য নানান কাণ্ড ঘটিয়ে বসেন ভক্তরা। এতে বিপাকে পড়েন তারকারা। এবার বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের সঙ্গে ঘটে গেল বিব্রতকর এক ঘটনা।

সম্প্রতি পানভেলের ফার্ম হাউজে গিয়ে সালমানকে বিয়ের দাবিতে হুলুস্থুল কাণ্ড করলেন ২৪ বছর বয়সি এক নারী। যেটার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না এই অভিনেতা।

জানা গেছে, ওই নারী দিল্লির বাসিন্দা। পানভেলের ফার্ম হাউজে গিয়ে সালমানের সঙ্গে দেখা করে তাকে বিয়ে করতে চান। যদিও সে সময় ফার্ম হাউজে ছিলেন না এই অভিনেতা। পরে ওই গ্রামের বাসিন্দারা নারীর বক্তব্য ভিডিও করেন। পাশাপাশি পানভেলের তালুকা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মেয়েটিকে নিয়ে আসে। এরপর মেয়েটিকে সীল নামে একটি এনজিওর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। কারণ মেয়েটি মানসিকভাবে ভীষণ অসুস্থ।

ভারতীয় গণমাধ্যমে সীলের প্রতিষ্ঠাতা ও যাজক ফিলিপ বলেন, গত ২২ মে মেয়েটিকে আমাদের আশ্রয়ে আনা হয়েছিল। সে সময় তার অবস্থা বেশ গুরুতর ছিল। সে আমাদের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। বার বার বলছিল— সালমান খানকে বিয়ে করতে চাই। আসলে পর্দায় সালমানকে দেখে গভীরভাবে তার প্রেমে পড়েছে মেয়েটি।

তিনি আরও বলেন, মেয়েটির শারীরিক-মানসিক অবস্থা এখন স্থিতিশীল। আমরা মেয়েটিকে কালামবোলির এমজিএম হাসপাতালে ভর্তি করেছি। সেখানে তার মনোরোগের চিকিৎসা চলছে এবং মেয়েটির মাকে ডেকে আনা হয়েছে।

মেয়েটির এমন কাণ্ডে উদ্বিগ্ন হয়ে পড়েছিল তার পরিবার। কারণ মেয়েটি একা পানভেলে গিয়েছিল। আমরা হাসপাতালে ৮ দিন ধরে তার চিকিৎসা করছি। এখন মেয়েটি ভালো আছে এবং বাড়ি চলে যেতে পারবে।

সুস্থ হওয়ার পর নিজের কর্মকাণ্ড নিয়ে অনুতপ্ত হয়ে মেয়েটি বলেন, আমি ছোটবেলা থেকেই সালমানের সিনেমা দেখি। সরল মনে ভেবে নিই, আমি তাকে বিয়ে করব। পানভেলে যাওয়া এবং চিকিৎসার পর উপলদ্ধি করতে পেরেছি, আমার ভাবনা ভুল ছিল। সালমানের একটি জীবন আছে। সিনেমা এবং বাস্তবতা আলাদা বিষয়।সূত্র: টাইমস অব ইন্ডিয়া