News update
  • Bangladesh to Shift Fiscal Year to April-March From 2028     |     
  • RAB set to be abolished, SRB to take its place     |     
  • 277 Officials Promoted to Deputy Secretary Posts     |     
  • Trawler capsizes in Bay storm, 10 fishermen rescued     |     
  • Govt Earns Public Trust in First Six Months: Mahdi Amin     |     

তাজা প্রাণগুলো ঝরে গেল, দায় কে নেবে: চঞ্চল চৌধুরী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-07-17, 11:41pm




কোটা সংস্কারের এক দফা দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। ইতোমধ্যে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে নিহতের ঘটনায় উত্তাল নেটদুনিয়া।

অন্যান্যদের মতো গত কয়েক দিন ধরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সরব রয়েছেন শোবিজ তারকারাও। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলন নিয়ে একাত্মতা প্রকাশ করেছেন তারাও। পিছিয়ে নেই জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও।

বুধবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

পাঠকদের জন্য চঞ্চলের পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

‘পেশাগত কাজে প্রায় বিশ দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কদিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি!

সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না? যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বহির্ভূত।

আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না! শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক!’

পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গেই মন্তব্যের ঝড় উঠেছে চঞ্চলের কমেন্টসবক্সে। অভিনেতার ভাবনাকে সমর্থন জানিয়েছেন নেটিজেনরাও। একজন লিখেছেন, ‘এই প্রথম আমি আপনার কোনো পোস্টে কমেন্ট করলাম। প্রতিবাদ হোক প্রতিটা জায়গা থেকে।’

আরেক নেটিজেন লেখেন, ‘ধন্যবাদ প্রিয় অভিনেতা। আপনার থেকে এমন একটি বিবৃতি আশা করছিলাম।’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে অভিনেতার কমেন্টবক্সে। আরটিভি