News update
  • Consumers face fresh burden as 12kg LPG cylinder price rises to Tk 2,060     |     
  • Cabinet Approves 29 Public Holidays for Bangladesh in 2027     |     
  • Extreme heat linked to over 5,500 excess preterm births in BD     |     
  • Talks on Ganges to be based on BD’s legitimate demands: Shama     |     
  • Safe food drive: Tk 35.5 lakh fined, 28 cases filed in October     |     

শমী কায়সার আটক

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-11-06, 7:08am




অভিনেত্রী শমী কায়সারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর উওরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকেই শমী কায়সার নানাভাবে বিতর্কিত হয়েছেন। এই অভিযোগের শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে।

গত ১৩ অক্টোবর মাগুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন মোহাম্মদ রেজওয়ান কবির নামে এক ব্যক্তি। এনটিভি নিউজ।