News update
  • OIC Condemns Israeli move Aimed at Preventing Call to Prayer     |     
  • Power Division meeting reviews high electricity bill complaints     |     
  • Dhaka Tops Global Air Pollution Index Again     |     
  • UN Unveils First Global AI Assessment Report     |     
  • Balogun scores and sees red as US beat Bosnia 2-0     |     

সাইফকে ছুরিকাঘাত: শরিফুল ইসলাম নামে একজন গ্রেফতার

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-01-19, 10:38am

rtwerqweqw-0f2b6388e1998356d691b16c861c3d7a1737261530.jpg




বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

আজ রোববার (১৯ জানুয়ারি) সকালে সংবাদ মাধ্যমে কথা বলার সময়, পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম বলেন, ‘বুধবার গভীর রাতে অভিনেতার বান্দ্রার বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে তারা একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্তের নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। তার কাছে কোনো ভারতীয় নথি নেই।’

অভিযুক্ত অভিনেতার বাড়িতে ডাকাতি করতে প্রবেশ করেছিল।

ডেপুটি কমিশনার আরও বলেন, ‘অভিযুক্ত তার নাম পরিবর্তন করে অবৈধভাবে ভারতে আসেন। প্রায় চার মাস ধরে মুম্বাইয়ে বসবাস করছেন এবং একটি হাউসকিপিং এজেন্সিতে কাজও নিয়েছিলেন।’

এদিকে, হামলার ঘটনার পর হাসপাতালে আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন সাইফ। শুক্রবার (১৭ জানুয়ারি) অল্প হেঁটেছেন চিকিৎসকদের পরামর্শে। যদিও হাসপাতাল থেকে ছাড়া পাননি এখনও। চিকিৎসকরা বলছেন, পরিস্থিতি বুঝে সাইফকে হাসপাতাল থেকে ছাড়া হবে।সূত্র: এনডিটিভি