News update
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     
  • Dhaka Urges Restraint in Pakistan-Afghan War     |     
  • Guterres Urges Action on Safe Migration Pact     |     
  • OpenAI Raises $110B in Amazon-Led Funding     |     
  • Puppet show enchants Children as Boi Mela comes alive on day 2      |     

জুলাই নিয়ে ফারুকীর আবেগঘন স্ট্যাটাস

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-07-01, 7:53am

img_20250701_075141-fa91d9298355f2706a2d96d0249731db1751334801.jpg




২০২৪ সালের ১ জুলাই বাংলাদেশ এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়। সেদিন শিক্ষার্থীদের ‘কোটা সংস্কার আন্দোলন’ রূপ নেয় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’। প্রায় ১৬ বছরের স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এটিই ছিল প্রথম বৃহৎ গণজাগরণ, যা শেষ পর্যন্ত সরকারের পতনের সূচনাবিন্দু হিসেবে বিবেচিত হয়। 

দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিচ্ছেন ব্যবহারকারীরা। সেসব দেখে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (৩০ জুন) রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ স্ট্যাটাস দেন। 

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, নিউজফিড দেখে চোখ ভিজছে বারবার। জুলাই এসেছে!

তিনি আরও লিখেছেন, জুলাই এসেছে খেয়াল করিয়ে দিতে, যে বাইরে বাইরে আমাদের হাজার পার্থক্য থাকলেও আত্মাটা এক।