News update
  • Bangladesh to Introduce New Law to Curb Extortion, IGP Says     |     
  • UN Marks 81 Years of Global Cooperation and Peace     |     
  • Dhaka's air 5th worst in the world this morning     |     
  • Around 7,500 Bangladeshis imprisoned in Saudi Arabia: Shama Obaed     |     
  • Bangladesh Outperforms India in Global Hunger Index 2026     |     

খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের প্রার্থনা চমকের

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-11-30, 6:03pm

rtertrwe-36595fa933e21b30f50081fbbc0964b61764504189.jpg




সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলমত শ্রেণি ধর্ম নির্বিশেষে সবাই দোয়া করছেন আপোষহীন এ নেত্রীর জন্য। জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও আছেন এ তালিকায়।

রোববার (৩০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন।

তিনি লেখেন, পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায়। আল্লাহ আপনাকে সুস্থতা, শক্তি ও শান্তি দান করুন।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর প্রকাশিত হয়েছে লুইপার নতুন গান ‘চুড়ি ছাম ছাম’। গানটিতে মডেল হিসেবে পারফর্ম করেছেন রুকাইয়া জাহান চমক। চমকের গ্ল্যামারাস লুক এবং পারফরম্যান্স এরই মধ্যে দর্শকদের নজর কেড়েছে, যা গানটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে।