News update
  • PM Proposes Five Urgent Steps to Resolve Rohingya Crisis     |     
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     

টাকা আত্মসাৎ মামলা থেকে মেহজাবীনকে অব্যাহতি

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-01-12, 1:09pm

5t4rt345443-ddd1502c47605ab85cad726c8d8c80d31768201741.jpg




অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি নিয়ে এ আদেশ দেন।

ধার্য তারিখ মোতাবেক আদালতে জবাব দাখিলের জন্য এদিন উপস্থিত হন মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। এসময় আদালত মামলার বাদীর নাম ধরে একাধিকবার ডাকলেও তিনি আদালতে উপস্থিত হননি। পরে মেহজাবীনের আইনজীবী শুনানি শুরু করলে আদালতে উপস্থিত হন বাদী। 

শুনানি শেষে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির মামলা থেকে মেহজাবীন চৌধুরী ও তার ভাইকে অব্যাহতি দেন আদালত।