News update
  • First cruise ship crosses Strait of Hormuz since war began     |     
  • MDBs stress co-op support global stability amid uncertainty     |     
  • PM opens first Hajj flight, visits Ashkona camp     |     
  • River ports asked to hoist cautionary signal No 1     |     
  • Oil prices drop 9% & Wall Street rallies to a record after Iran reopens Hormuz     |     

সেহরির পর বেশি সময় ঘুমালে কী ঘটে শরীরে?

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2026-03-15, 9:30am

d8d442791dde0b705f00d6457e82e4eb1d429ead60c1c421-b568975e1869d27e96146aa9e3c7cbe31773545420.jpg




সেহরির পর অনেকেই আবার ঘুমিয়ে পড়েন। তবে অতিরিক্ত ঘুমালে শরীরে কিছু পরিবর্তন বা সমস্যা হতে পারে। সঠিক সময় ও ভঙ্গিতে ঘুমানো গুরুত্বপূর্ণ।

দেখে নিন সেহরির পর বেশি ঘুমালে যা হতে পারে-

১. হজমে সমস্যা হতে পারে: সেহরির পরই বেশি সময় ঘুমালে খাবার ঠিকভাবে হজম হতে দেরি হয়। এতে গ্যাস, বুকজ্বালা বা অস্বস্তি দেখা দিতে পারে।

২. গ্যাস্ট্রিকের ঝুঁকি বাড়ে: খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে পেটে অ্যাসিড তৈরি হতে পারে। এতে গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা বাড়তে পারে।

৩. শরীর ভারী ও অলস লাগতে পারে: অনেকক্ষণ ঘুমালে শরীর ক্লান্ত বা ঝিমঝিম ভাব থাকতে পারে, ফলে সারাদিন কাজ করতে অনীহা লাগে।

৪. মাথাব্যথা বা মাথা ঘোরা: অতিরিক্ত ঘুমের কারণে অনেকের মাথা ব্যথা বা মাথা ঘোরা অনুভূত হতে পারে।

৫. ঘুমের রুটিন নষ্ট হতে পারে: সেহরির পর বেশি ঘুমালে রাতে স্বাভাবিক ঘুমের সময় পরিবর্তন হয়ে যেতে পারে, ফলে ঘুমের ছন্দ নষ্ট হয়।

কীভাবে ঘুমালে ভালো

১. সেহরির পর অন্তত ৩০–৪৫ মিনিট জেগে থাকা ভালো

২. হালকা হাঁটাহাঁটি করতে পারেন

৩. তারপর ঘুমালে ১–২ ঘণ্টা ঘুম যথেষ্ট

৪. খুব বেশি সময় টানা ঘুমানো এড়িয়ে চলা ভালো