News update
  • Voting in presidential election Thursday     |     
  • Nairobi Biodiversity Talks Set the Stage for Key COP17 Decisions     |     
  • Indigenous Peoples Call for Meaningful Influence in Climate Discussions — Nia Tero     |     
  • Demand for an hour-long a weekly BTV program titled “Farmer’s Thoughts”     |     
  • ECNEC Approves 10 Projects Worth Tk 9,333 Crore     |     

কুয়াকাটায় এসএসসি উত্তীর্ন শিক্ষার্থী আরাফাতকে বাঁচাতে পরিবারের আকুতি

হাসপাতাল 2026-08-19, 7:05pm

stroke-affected-arafat-0676ab39dbb044504a21d2136fc4e1391787144728.jpg

Stroke-affected Arafat



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় আরাফাত (১৮) নামের এক এসএসসি উত্তীর্ন শিক্ষার্থী স্ট্রোক করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার চোখে শুধু বাঁচার আকুলতা, তার পরিবারের একটাই আর্তনাদ, আপনারা আরাফাতকে বাঁচান!

কুয়াকাটা পৌর সভার ৭নং ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোক করে চিকিৎসার অভাবে বিছানায় পড়ে আছে আরাফাত। চিকিৎসার খরচ বহন করতে সর্বস্ব হারিয়েছেন পরিবার। দিন মজুর পিতা সারাদিন পরিশ্রম করেও এখন আর চিকিৎসার খরচ জোগাতে পারছেন না। এখন মানুষের দয়ার উপরই তাদের শেষ ভরসা।

আরাফাতের পিতা লিটন ঢালী- মাতা ফাতেমা বলেন, আমি সারাজীবন দিন মজুরের কাজ করলেও কখনও কারো কাছে হাত পাতিনি। কিন্তু আজ আর পারছি না।ছেলেকে  বাঁচাতে মানুষের কাছে হাত বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। পরিবারে ওরা তিন ভাই, আরাফাতই বড় ছেলে।  আরাফাত বরিশাল শিক্ষা বোর্ডের অধীন কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় আরাফাত পান্জুপাড়ায় নিজের বাড়ির বিছানায় বিনা চিকিৎসায় পড়ে আছে । অবস্থা দিন দিন আরও অবনতি হচ্ছে। চিকিৎসকরা বলেছেন দ্রুত উন্নত চিকিৎসা না করলে আর বাঁচানো যাবে না। মুমূর্ষু আরাফাতের জীবন বাঁচাতে আপনার সামান্য সহায়তাই হতে পারে আশার আলো।

সমাজের বিত্তবান, মানবিক ও দয়ালু মানুষদের প্রতি অনুরোধ, আসুন আরাফাতের পাশে দাঁড়াই। আরাফাতকে সহায়তার জন্য যোগাযোগ করুন, মা ফাজানা বেগম 01757161553। - গোফরান পলাশ