News update
  • Govt Drafts New Model for $1tn Economy by 2034     |     
  • Middle East Conflict Hits Bangladesh Labour Market     |     
  • Millions face growing hunger as Iran conflict fuels food crisis: UN     |     
  • Bus plunges into Padma from pontoon at Daulatdia     |     
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     

৬ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে স্বাস্থ্য সেবা চালু রাখার নির্দেশ

হাসপাতাল 2024-01-07, 9:24am

salo_1681273587-2b3596bdb8bdc9dfbd86d93a502490ce1704597891.jpg




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে  শনিবার (৬ জানুয়ারি) থেকে আগামী বুধবার (১০ জানুয়ারি) পর্যন্ত দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে স্বাস্থ্য সেবা চালু রাখার পাশাপাশি ‘যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এবং এরপর যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় ৬  থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। যে কোনো রোগীকে সরকারি হাসপাতালে রেফার করার ক্ষেত্রে রোগীকে অবশ্যই প্রাথমিক চিকিৎসা দিয়ে, সংশ্লিষ্ট হাসপাতালে যোগাযোগ করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠাতে হবে।

শুক্রবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। বাসস