News update
  • Four New Subjects to Join Curriculum From 2027     |     
  • Strong children mean a stronger Bangladesh: PM     |     
  • UK All-Party Parliamentary Group on BD Meets Humaiun Kobir     |     
  • World Bank Keeps Bangladesh FY27 Growth Forecast at 3.4%     |     
  • PM Joins Children’s Rights Day, Shishu Academy Anniversary     |     

শাহবাগ অবরোধ করেছেন ট্রেইনি চিকিৎসকরা

গ্রীণওয়াচ ডেস্ক হাসপাতাল 2024-12-29, 1:24pm




ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, সাড়ে ১১টার দিকে ট্রেইনি চিকিৎসকরা রাস্তায় নেমে আসেন। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে, গত ২১ ডিসেম্বর পর্যন্ত ভাতা বাড়াতে সময় বেঁধে দিয়েছিলেন ট্রেইনি চিকিৎসকরা। যদি দাবি না মানা হয়, তাহলে দেশের পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা একযোগে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেওয়া হয়। পরে সরকার ট্রেইনি চিকিৎসকদের ভাতা পাঁচ হাজার টাকা (২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার) বাড়িয়ে দেয়। তবে ট্রেইনি চিকিৎসকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আরটিভি।