News update
  • RMG exports to UK almost $1bn in first two fiscal months     |     
  • Trump Rejects Iran Proposal to Reopen Strait of Hormuz     |     
  • Govt to Buy Rooftop Solar Power at Tk 10.50 Per Unit     |     
  • Over 30 tourism clusters being developed in country: PM      |     
  • Bangladesh, US sign strategic civil nuclear cooperation agreement     |     

তামিম-লিটনের বিদায়ের পর বাংলাদেশের পঞ্চাশ

গ্রীণওয়াচ ডেস্ক error 2023-03-18, 3:14pm

resize-350x230x0x0-image-216305-1679129762-6f59d177725060018638ca63c7c8cc251679130877.jpg




ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে প্রথম পাওয়ার প্লেতেই পঞ্চাশ রান ছাড়িয়ে গেছে টাইগাররা। তবে আইরিশ পেসারদের বুদ্ধিদ্বীপ্ত বোলিংয়ে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস সাজঘরে ফিরে গেছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দল ১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছে। নাজমুল হোসেন শান্ত ১৩ ও সাকিব আল হাসান ৬ রানে ব্যাট করছেন।

শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে গেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে টাইগাররা প্রথমে ব্যাটিং নামে। তথ্য সূত্র আরটিভি নিউজ।