News update
  • WB ready to support Bangladesh amid external economic shocks: Khosru     |     
  • PM, World Bank President Discuss Bangladesh’s Development     |     
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     

কালীগঞ্জে পশু খাদ্যে ভেজাল দেওয়ায় জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি error 2022-05-14, 8:26am




ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে পশু খাদ্যে ভেজাল দেওয়ার অপরাধে শেখ কামরুজ্জামান কে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন। এ সময় শেখ এন্টার প্রাইজের মালিক শেখ কামরুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন জানান, পশু খাদ্যের আসল বস্তা খুলে তাতে ভেজাল মিশ্রিত করে নতুনভাবে প্যাকেট করে ক্রেতা সাধারণকে প্রতারিত করার অপরাধে আজ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ শেখ এন্টার প্রাইজের মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।