News update
  • PM Orders Faster Work on Dhaka Inner Circular Road     |     
  • Dhaka ranks world's third most polluted city this morning     |     
  • Houthis Claim Missile, Drone Attack on Aramco Facility     |     
  • Four Earthquakes Rattle Bangladesh Within Four Hours     |     
  • Clean your plate – to reduce food loss and waste     |     

শহরের রাস্তায় ঘুরছে ভাল্লুক, বাড়ছে আতঙ্ক

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2026-06-09, 10:43am

sdsdfsfdfsa-e8ef598c60d44fc5a1840efdee1fd9e71780980185.jpg




জাপানের একটি শহরের রাস্তায় ভাল্লুকের উপস্থিতিতে তৈরি হয়েছে আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার (৮ জুন) শহরের প্রায় ১০০টি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

টোকিওর উত্তরে অবস্থিত শহর উতসুোনোমিয়া। গত শনিবার থেকে শহরটিতে ১০ বারেরও বেশি ভাল্লুক দেখার খবর পাওয়ার পর স্থানীয় প্রশাসন সব মিলিয়ে ৯৪টি পাবলিক প্রাথমিক ও জুনিয়র হাইস্কুল বন্ধের নির্দেশ দেয়। ভাল্লুকটিকে এমনকি একটি বিপণিবিতানেও ঘুরতে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে শহরের একজন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, যেসব এলাকায় ভাল্লুক দেখা গেছে, সেসব জায়গায় আমাদের গাড়ি পাঠানো হয়েছে যাতে মানুষ সচেতন হতে পারে। আমরা সবাইকে ঘরের ভেতরে বা গাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ করছি।

তিনি আরও জানান, প্রাণীটিকে খুঁজে বের করতে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি ডজন খানেক শিকারি মাঠে নেমেছেন। তবে সব মিলিয়ে একটি ভাল্লুকই ঘুরছে নাকি একাধিক ভাল্লুক রয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এই বছর জাপানে রেকর্ড ৫০ হাজার ভাল্লুক দেখা যাওয়ার খবর পাওয়া গেছে। যদিও প্রাণীগুলোকে টোকিওর এত কাছে সাধারণত দেখা যায় না। তবে, গত মাসে মহানগর এলাকার একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত ওকুতামায় ভাল্লুকের আক্রমণে একজন রুশ হাইকার আহত হন এবং এর কিছুদিন পরেই উপশহর হাচিওজিতে আরেকটি ভাল্লুকের দেখা মেলে।

গত সপ্তাহে ফুকুশিমা অঞ্চলে এক ভাল্লুক চারজনকে আক্রমণ করে এবং একটি অফিসে ঢুকে একজনকে আহত করার ঘটনাও ঘটেছে। পরে সেটি একটি কারখানায় ঢুকে সেখান থেকে পালিয়ে যায় বলে ধারণা করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে জাপানে ভাল্লুকের আক্রমণের ঘটনা বেড়েছে। সঠিক সংখ্যা জানা না গেলেও, জাপানের মূল হনশু দ্বীপে আনুমানিক ১২ হাজার থেকে ৪২ হাজার এশীয় কালো ভাল্লুক রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, এএফপি।