News update
  • Solar irrigation brings savings, extra income to Jhenaidah farmers     |     
  • ADB Approves $100m Loan for Affordable Housing in Bangladesh     |     
  • No Respite From Poisonous Air: Radical Cure Urgent     |     
  • Minimising The Energy Shocks In Bangladesh     |     

রাঙ্গামাটির কাপ্তাইয়ে উদ্ধারকৃত বিলুপ্ত প্রজাতির ময়না পাখি অবমুক্ত

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2022-08-10, 10:02pm




জেলার কাপ্তাইয়ে উদ্ধারকৃত বিলুপ্ত প্রায় প্রজাতির দুইটি ময়না পাখি আজ অবমুক্ত করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগ।

আজ বুধবার দুপুর ১১টায় কাপ্তাই ন্যাশনাল পার্কে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।

তিনি জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কাপ্তাই নতুনবাজারে বিক্রির সময় বিলুপ্ত প্রজাতির ময়না পাখিগুলোকে উদ্বার করা হয়। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে আজ বুধবার পাখিগুলোকে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। তথ্য সূত্র বাসস।