News update
  • PM Tarique May Visit India Next Week, Modi Meeting Likely     |     
  • Migrant deaths climb sharply in 2026, new UN data shows     |     
  • Rainfall on the coast due to the effect of a low pressure     |     
  • Planting Krishna chura and Sonalu plants on roads to enhance Kuakata’s beauty     |     
  • Rizvi Named Acting BNP Secretary General After Fakhrul Resigns     |     

এক বছরে বাঘের কঙ্কাল তৈরি করল বন বিভাগ

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2023-01-29, 11:06pm

resize-350x230x0x0-image-209597-1675009656-3cc9283a2b0d9fce703c47c1e2aa65031675011963.jpg




খুলনার সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে প্রায় এক বছর চেষ্টায় মৃত বাঘের হাড় দিয়ে বাঘের কঙ্কাল (অবয়ব) তৈরি করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (২৯ জানুয়ারি) করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০২২ সালের ২৯ জানুয়ারি সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চর এলাকায় বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া একটি বাঘের হাড় থেকে এই অবয়ব তৈরি করা হয়েছে।

এদিকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরের নেতৃত্বে এই কঙ্কাল তৈরি করা হয়। বন বিভাগের বোটম্যান মোস্তাক আহমেদ, কুমির শেডের তত্ত্বাবধায়ক নিমাই রূপদান ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র জামে মসজিদের ইমাম হাফেজ আবুল হাসান এই কাজে সহযোগিতা করেছেন।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, ‘আমাদের সঙ্গে বাঘের কঙ্কাল তৈরির জন্য কোনো বিশেষজ্ঞ ছিলেন না। নিজেদের আগ্রহ থেকে এটা তৈরি করেছি। এর আগে করমজলে কুমিরের কঙ্কাল তৈরি করা হয়েছিল, সেখানে বিশেষজ্ঞদের সঙ্গে থাকার সুযোগ হয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা মৃত বাঘের অবয়বে কঙ্কাল তৈরি করেছি। ইতোমধ্যে বাঘের চামড়াটিকেও সংরক্ষণ করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাঘটির মরদেহ সংরক্ষণের নির্দেশ দেন। এরপর কাজ শুরু করি। চামড়া ও হাড়কে দীর্ঘ স্থায়িত্ব করার জন্য ধাপে ধাপে নানা প্রক্রিয়া সম্পন্ন করেছি। এ কারণে একটু সময় বেশি লেগেছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।