News update
  • Iran vows to hit all ME economic hubs if US-Israeli attacks persist     |     
  • Sammilito Islami Bank merger to continue: Governor     |     
  • Biman Suspends Flights to Six Middle East Cities Over Tensions     |     
  • Govt Announces 25pc Rail Fare Discount     |     
  • Middle East War Puts Bangladesh Jobs at Risk     |     

পাচারের সময় ৩০০ সুন্ধি কচ্ছপ উদ্ধার

গ্রীণওয়াচ ডেক্স জীববৈচিত্র 2023-12-08, 9:35am

resize-350x230x0x0-image-250956-1701970572-c621ef9f59590e9d0de9c8ea00dea3c71702006533.jpg




চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের সময় ৩০০ সুন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়তাকিয়া বাজার থেকে কচ্ছপগুলো উদ্ধার করে বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন। পরে রাত ৯টার দিকে কচ্ছপগুলো উপজেলার মহামায়া লেকে অবমুক্ত করেন তিনি।

বিট কর্মকর্তা মো. মামুন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় কিছু বস্তা দেখতে পাই। তখন স্থানীয় লোকজনকে এগুলো কার জিজ্ঞেস করলে, তারা কিছু জানে না বলে জানায়।

পরবর্তীতে আমি বস্তা খুলে দেখি প্রায় ৩০০টির মত সুন্ধি কচ্ছপ। তখন আমি এগুলো হেফাজতে নিয়ে যাই। রাত ৯টার দিকে মহামায়া লেকে এসব কচ্ছপ অবমুক্ত করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তথ্য সূত্র আরটিভি নিউজ।