News update
  • Govt rolls out three-month drive to curb dengue     |     
  • PM Orders Stricter Action Against Polythene, Plastic Use     |     
  • Oil Prices Near $100 as Middle East Tensions Escalate     |     
  • Yamal eyes Ballon d'Or award     |     
  • 5 more Iranian oil tankers destroyed after missile attacks on US warship     |     

নাটোরের চলনবিল এলাকায় ছয়টি ঘুঘু পাখি অবমুক্ত

গ্রীণওয়াচ ডেক্স জীববৈচিত্র 2023-12-28, 9:03pm

image-120031-1703766192-4b9f2fa67daf08d50f98398737a4d0b21703775784.jpg




জেলার সিংড়া উপজেলার চলনবিল এলাকায় আজ খাঁচা বন্দি থেকে ছয়টি ঘুঘু পাখিকে উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন চত্বরে ঘুঘু পাখিগুলো অবমুক্ত করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন। 

এ ঘটনায় অভিযুক্ত পাখি বিক্রেতা মাহমুদ আলী ‘আর কখনো পাখি বিক্রি করবেন না’- এই মর্মে মুচলেকা দিয়েছেন। 

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় পরিবেশ কর্মিরা সিংড়া পৌরসভার মুরগীহাটি বাজারে বিক্রির সময় ঘুঘু পাখিগুলো উদ্ধার করেন। বাসস