News update
  • February polls bring new stability of policy in BD: Japan Envoy     |     
  • Master plans being prepared to ensure planned urbanisation: PM     |     
  • PM Orders Faster Work on Dhaka Inner Circular Road     |     

সুন্দরবনে জেলের জালে বিরল প্রজাতির মাছ

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2024-02-12, 9:30am

img_20240212_093138-9e8b85a292a84049220dc0c3ab45d9ad1707708727.jpg




পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি সামুদ্রিক জাভা ভোল মাছ।

শুকুর আলী নামের ওই জেলের জালে এ মাছ ধরা পড়ে। মাছটির দাম চাওয়া হচ্ছে পাঁচ লাখ টাকা।

তবে রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত মাছটির দাম উঠেছে তিন লাখ ৭৫ হাজার টাকা।

এ বিষয়ে জেলে শুকুর আলী বলেন, বনবিভাগ থেকে পাস নিয়ে শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবনের ফিরিঙ্গি এলাকার একটি খালে জোয়ারের সময় খাল পাটা দিয়েছিলাম। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর ফিরিঙ্গি এলাকা থেকে ২৫ কেজি ৩৬০ গ্রাম ওজনের মাছটি ধরা পড়ে। সন্ধ্যায় মাছ নিয়ে ঘাটে পৌঁছালে ব্যবসায়ীরা মাছটি কিনতে এসেছিলেন। সেখানে নিলামে দাম উঠেছে তিন লাখ ৭৫ হাজার টাকা। তবে এটির দাম আরও অনেক বেশি।

তিনি আরও বলেন, এখানকার ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে তারা মাছটির সঠিক মূল্য বলছেন না। এটি খুলনায় নিয়ে গেলে আরও বেশি দামে বিক্রি করতে পারবো। এজন্য এখনও মাছটি বিক্রি করিনি। তথ্য সূত্র আরটিভি নিউজ।