News update
  • February polls bring new stability of policy in BD: Japan Envoy     |     
  • Master plans being prepared to ensure planned urbanisation: PM     |     
  • PM Orders Faster Work on Dhaka Inner Circular Road     |     

পাথরঘাটায় হরিণের চামড়া উদ্ধার

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2024-04-01, 8:13pm

gdgsg-a45844b4d69dfd29b63133853416049a1711980816.jpg




বরগুনার পাথরঘাটা উপজেলায় চারটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৩১ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার নীলিমা পয়েন্ট এবং তৎসংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাথরঘাটা নীলিমা পয়েন্ট নামক এলাকা থেকে চারটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।

এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ বলেন, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের চামড়া পরিবহনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে চামড়াগুলো উপজেলা ফরেস্ট কেস কনজারভেটিভ অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।