News update
  • UNGA backs historic World Court climate crisis ruling     |     
  • Air France, Airbus found guilty of manslaughter over 2009 jet tragedy      |     
  • Navy, Coast Guard are working to protect security of sea - Navy Chief     |     
  • Call agriculture national profession: Krishak Oikya Foundation     |     
  • Scientists Warn of Possible ‘Super’ El Niño Formation     |     

বিপন্ন লজ্জাবতী বানর চলে এলো লোকালয়ে

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2024-06-04, 12:55pm

rtrtwetwet-4bd5f0bfadcfd6b28533999b64b92e521717484125.jpg




রাঙ্গামাটি সদর উপ‌জেলার কাটাছড়ি নতুনপাড়া এলাকা থেকে বিপন্ন প্রজাতির একটি ‘লজ্জাবতী বানর’ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ জুন) সকালে বানরটি উদ্ধার করার পর বিকেলে রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে এটি অবমুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহিউদ্দিন চৌধুরী।

জানা যায়, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. জাহিদুর রহমান মিয়ার নির্দেশনায় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী ও বন বিভাগের কর্মীরা কাপ্তাই জাতীয় উদ্যানে বানরটিকে অবমুক্ত করেন।

এ বিষয়ে এ এস এম মহিউদ্দিন চৌধুরী বলেন, সোমবার সকালে রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল হামিদসহ বনবিভাগের সদস্যরা অভিযান চালিয়ে রাঙামাটি সদর উপজেলার কাটাছড়ি নতুন পাড়ার একটি বাসা থেকে বানরটিকে উদ্ধার করেন। পরে সোমবার বিকেলে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে এটি অবমুক্ত করা হয়।

এর আগেও গত ২৮ মে লোকালয় থেকে উদ্ধার করা আরও একটি লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছিল বনবিভাগের সদস্যরা। আরটিভি