News update
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     
  • PM to Present Bangladesh Vision at UNGA: Mahdi     |     
  • LDC graduation must strengthen, not constrain development: Titumir     |     
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     

আন্ধারমানিক নদীর মোহনায় ভেসে এল জীবিত ডলফিন

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2024-06-17, 7:06am

grtertrt-9589bd4fbb65ae8b7ec93315a36105b71718586397.jpg




পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীতে দুই দিনের ব্যবধানে আবারও ভেসে এল একটি জীবিত ডলফিন। ডলফিনটি স্টেনেলা অ্যাটেনুয়াটা প্রজাতির। ৫ ফুট লম্বা ডলফিন টির চোখে মুখে আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে।

রোববার (১৬ জুন) বিকেল ৩টার দিকে জোয়ারে আন্ধারমানিক নদীর জালালপুরে ডলফিনটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক সুমন খবর দেন এ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যদের।

এ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্য আলমুনজির বলেন, জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে আসার পর স্থানীয় বাসিন্দারা এটিকে দেখতে পান। পরে আমাদের খবর জানালে আমরা কয়েকজন ঘটনাস্থলে যাই এবং গিয়ে দেখি ডলফিনটি মূলত স্টেনেলা অ্যাটেনুয়াটা প্রজাতির।

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাকটিভিটির পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের পরিবেশ নষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো দিনে দিনে মারা যাচ্ছে। আজকে জীবিত ভেসে আসা ডলফিনটি এটির বৈজ্ঞানিক নাম হল প্যানট্রপিক্যাল স্পটড ডলফিন। এটি বিশ্বের সমস্ত নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমণ্ডলীয় মহাসাগরের একটি ডলফিন।

এ বিষয়ে বন বিভাগ কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, জীবিত একটি ডলফিন আন্ধারমানিক নদীতে ভেসে আসার খবর পেয়ে আমাদের লোক পাঠানো হয়েছে। অবজারভেশনে রেখে আবার নদীতে অবমুক্ত করা হবে। আরটিভি