News update
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     
  • Dhaka's air decorded unhealthy for sensitive groups Sunday morning     |     
  • Meet Earth’s newest wild cat species, the first named in over a century     |     
  • Bus torched in Mymensingh early Sunday     |     
  • Anthropic, OpenAI, SpaceXAI, Google deal on AI slowdown illegal?     |     

বিপন্ন প্রজাতির চিতা বিড়াল উদ্ধার

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2024-12-19, 2:37pm




চট্টগ্রামের লোহাগাড়ায় একটি প্রাপ্তবয়স্ক স্ত্রী চিতাবিড়াল উদ্ধার করেছে চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের একটি দল।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার চুনতি বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে এটি উদ্ধার করা হয়।

চুনতি বন্য প্রাণী অভয়ারণ্য সূত্রমতে, বুধবার একটি নির্মাণাধীন ভবনে চিতাবিড়ালটি দেখতে পেয়ে চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যে খবর দেন স্থানীয় লোকজন। পরে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নুর জাহানের নেতৃত্বে চিতাবিড়ালটি উদ্ধার করা হয়। এ সময় চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন ও বিট কর্মকর্তা আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন গণমাধ্যমকে বলেন, আবাসস্থল হারিয়ে চিতাবিড়ালটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নিয়েছিল। উদ্ধারের পর প্রাথমিক পরিচর্যা শেষে বিকেলে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে। সেখানে বন্য প্রাণী হাসপাতালে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে। তারপর চিতাবিড়ালটি সাফারি পার্কে অবমুক্ত করা হবে।

২০২১ সালের ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারবেশন অব নেচারের (আইইউসিএন) বিপন্ন প্রজাতির প্রাণীর লাল তালিকায় রয়েছে চিতা বিড়ালের এই প্রজাতিটি।

আরটিভি