News update
  • Ambassadors meet as West Bank tensions rise, Gaza plan stalls     |     
  • VAT Returns to Be Filed Every Tax Period Again     |     
  • No journalist to be victimised under Cyber Security law: Salahuddin     |     
  • Court Denies Bail to 27 Detained From Jasad Office     |     
  • Bangladesh Plans Major River, Canal Restoration Drive     |     

ভোলায় বিভিন্ন প্রজাতির ২৯ পরিযায়ী পাখি উদ্ধার

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2025-01-05, 7:27am

img_20250105_072538-b4a839a1b806b825e13c60e2292f29f51736040434.jpg




ভোলায় চর নেয়ামতপুর থেকে জবাই করা বিভিন্ন প্রজাতির ২৯ পরিযায়ী পাখি উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উদ্ধার করা পাখি বন বিভাগে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. মাহফুজ হাসানাইন।

তিনি বলেন, বিকেলে ভোলা সদর উপজেলার চর নেয়ামতপুরের মেঘনা নদীতে অবৈধ জাল উদ্ধারের অভিযান চালায় নৌপুলিশ। ওই সময় কিছু লোক একটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে বিষয়টি সন্দেহ হলে চরে উঠে দেখেন একটি বস্তায় জবাই করা বিভিন্ন প্রজাতির ২৯টি পরিযায়ী পাখি। পাখিগুলোতে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকায় এনে বন বিভাগের কাছে হস্তান্তর করেছি।

তিনি আরও বলেন, প্রতি বছর শীত মৌসুমে শিকারিরা বিভিন্ন চরাঞ্চলে আসা পাখিদের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে অজ্ঞান করে। পরে জবাই করে সেগুলো বিক্রি করেন। আরটিভি