News update
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     

বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2026-01-11, 10:00pm

erterytey-15c2177a54591a6bd3366d16189f732f1768147205.jpg




কুড়িগ্রামের উলিপুর উপজেলার সীমান্ত এলাকা দেলদারগঞ্জ থেকে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। 

রোববার (১১ জানুয়ারি) সকালে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকার একটি বাড়ি থেকে ময়ূরটি উদ্ধার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ময়ূরটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার (১০ জানুয়ারি) দুপুরে দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী একটি ভুট্টাক্ষেতের পাশে ময়ূরটি দেখতে পান তারা। পরে কয়েকজন মিলে ময়ূরটিকে ধরার চেষ্টা করলে একপর্যায়ে সেটি ভুট্টাক্ষেতে ব্যবহৃত জালে আটকা পড়ে আহত হয়। এরপর ওই এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন ময়ূরটিকে উদ্ধার করে নিজ বাড়িতে রাখেন।

স্থানীয়দের ভাষ্যমতে, ময়ূরটির ওজন আনুমানিক চার কেজি। খবর পেয়ে রোববার সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ময়ূরটিকে উদ্ধার করেন।

উলিপুর উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক জানান, উদ্ধার করা ময়ূরটির বাম পায়ে ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে এর চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, উদ্ধার করা ময়ূরটিকে উন্নত চিকিৎসা ও নিরাপদ সংরক্ষণের জন্য রংপুর বন বিভাগীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

জেলা বন কর্মকর্তা সাদেকুর রহমান শাহীন বলেন, ওই অঞ্চলটি ভারতের আসাম রাজ্য সংলগ্ন। ধারণা করা হচ্ছে খাদ্যের খোঁজে বা বৈরী পরিবেশগত কারণে ময়ূরটি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। পরে স্থানীয়রা ধরে ফেলে। আমরা ময়ূরটি উদ্ধার করে নিরাপদে সংরক্ষণের জন্য পাঠিয়েছি।