News update
  • 14 lakh Yaba pills seized in Teknaf; two detained     |     
  • UNGA can rebuild trust, good faith now missing from geopolitics: Guterres     |     
  • Parliament scraps controversial bank ownership provision     |     
  • Smokescreen in India over Ganga Treaty extension Alarming: Farakka Committee      |     
  • What 1.5°C Overshoot Means for Small Islands     |     

১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বইমেলা

গ্রীণওয়াচ ডেস্কঃ Books 2022-02-03, 9:18pm




আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন বিকেল ৩টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মেলার উদ্বোধন করবেন। বাংলা একাডেমি সূত্রে এ তথ্য জানা গেছে। 

এছাড়া মেলায় স্টল বরাদ্দের তারিখ আগামী দুয়েক দিনের মধ্যে জানিয়ে দেয়া হবে বলে জানা গেছে।

বইমেলা উদ্বোধনের মধ্য দিয়ে ভাষার মাস ফেব্রুয়ারি শুরু হবে, সেটিই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল। সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু করোনা মহামারির কারণে গত বছর ভিন্ন দৃশ্য দেখা গেছে। 

এবার ধারণা করা হয়েছিল, ফেব্রুয়ারির প্রথম দিনেই শুরু করা যাবে বইমেলা। কিন্তু বছরের শুরুতে দেশে করোনা শনাক্ত বেড়ে গেলে অমর একুশে বইমেলা ছাড়াই শুরু হয় আরেকটি ভাষার মাস।

জানা গেছে, একুশে বইমেলা শুরু করার জন্য প্রকাশকসহ মেলা সংশ্লিষ্ট সবাইকে করোনা প্রতিরোধী টিকা নিতে চিঠি দিয়েছে বাংলা একাডেমি।