News update
  • Ensure no fascist force can ever use police against people: PM     |     
  • 5 BNP, Jamaat men held in Kushtia for seeing drug dealer’s release     |     
  • Japan views Bangladesh as key dev partner: Jamaat Ameer     |     
  • Credit cards emerge as a financial lifeline for middle-class     |     
  • Call for a radical shift to solar, LNG to overcome energy crisis     |     

কলাপাড়ায় শিশু লামিয়া হত্যা মামলার তদন্তে উৎকোচ গ্রহনের অভিযোগ

Corruption 2026-03-29, 12:58am

halima-begum-mother-of-slain-lamia-holding-a-press-conference-in-kalapara-on-saturday-28-march-2026-cac2b47623c20788a083f805d46d72041774724331.jpg

Halima Begum, mother of slain Lamia holding a press conference in Kalapara on Saturday 28 March 2026.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত শিশু লামিয়া হত্যা মামলার আসামীদের ১০ লাখ টাকার বিনিময়ে চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার বেলা ১১ টায় কলাপাড়া টেলিভিশন জার্নালিষ্ট ফোরামে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে  এমন অভিযোগ করেন মৃত শিক্ষার্থী লামিয়ার মা হালিমা বেগম। 

এসময় তিনি বলেন, ২০২৫ সালের ৩০ জুন তার ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়ে স্কুল শিক্ষার্থী লামিয়াকে ফাঁকা বাড়িতে গনধর্ষণ শেষে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে মামলায় এজাহারভুক্ত আসামীরা। যা পোষ্টমর্টেম রিপোর্টেও উল্লেখ করা হয়েছে। 

তিনি লিখিত বক্তব্যে  আরও  অভিযোগ করেন, হত্যা, ধর্ষণ হলেও তখন মামলা নিতে ৪০ হাজার টাকা দাবী করে থানা পুলিশ। পরবর্তীতে আদালত মামলা আমলে নিয়ে এজাহারের নির্দেশ দিলে মামলা এজাহারভুক্ত করে পুলিশ ।পরে  আসামীদের গ্রেফতারও করা হয়। কিন্তু বর্তমানে অর্থ লেনদেনের মাধ্যমে ৩ জন আসামীকে বাদ দেয়ার পাঁয়তারা করছে থানা পুলিশ। তাই প্রধানমন্ত্রী সহ পুলিশের উর্ধ্বতন  কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, এ মামলায় যাদের জড়িত থানার প্রমান পাওয়া গেছে তাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে। যাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি তাদেরকে বাদ দেয়া হয়েছে। আর অর্থের ব্যাপারটা ঠিক নয়। - গোফরান পলাশ