News update
  • Bangladesh Seeks Additional $10b From World Bank     |     
  • Fire at Chawkbazar market under control, four firefighters injured     |     
  • 3,156-pound pumpkin grown in Rhode Island is possible world record     |     
  • Explosions rock Riyadh as Iranian strikes on vessels in Hormuz intensify     |     
  • Nobel Peace laureate defends international justice amid US criticism     |     

কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালী, আলোচনা সভা

Disasters 2026-10-13, 5:04pm

rally-held-in-kalapara-on-international-day-for-disaster-risk-reduction-on-tuesday-1c63c2fe5589a0ccbb4fe8cba5970cca1791889448.jpg

Rally held in Kalapara on International Day for Disaster Risk Reduction on Tuesday



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় "ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই স্লোগান সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের  উদ্যোগে উপজেলা চত্বর থেকে সিপিপি কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক  ও বিভিন্ন শ্রেণী পেশার  মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী পৌর শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষে আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক,উপজেলা কৃষি কর্রমকর্তা মো. আরাফাত হোসেন, সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, যুব-উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস উল আযাদ প্রমূখ।

সভা শেষে ফায়ার সার্ভিস কর্মীদের অংশগ্রহণে এক অগ্নি নির্বাপক সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়। - গোফরান পলাশ