News update
  • Govt eyes 3,000-4,000MW solar power addition to grid before next summer: PM     |     
  • Dhaka Ranks Fifth Among World’s Most Polluted Cities on Tuesday      |     
  • Protests Disrupt Production at 681 Factories Across Bangladesh     |     
  • LPG Price Hike Fuels Fears of Tk 2,500 Cylinder Cost     |     
  • Consumers face fresh burden as 12kg LPG cylinder price rises to Tk 2,060     |     

ইসি গঠনে সার্চ কমিটির কাছে নাম জমা দেয়ার সময় আবারও বেড়েছে

গ্রীণওয়াচ ডেস্ক: Election 2022-02-13, 6:53pm




নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে নাম জমা দেয়ার সময় আবারও বাড়ানো হয়েছে। বিএনপিসহ যেসব দল এখনও নামের তালিকা দেয়নি, তাদের আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে জমা দেয়ার আহ্বান জানিয়েছেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সার্চ কমিটির তৃতীয় ও শেষ বৈঠকে বিচারপতি ওবায়দুল হাসান আরও জানান, ইসি গঠনে প্রস্তাবিত সকলের নামের তালিকা সরকারি এই প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিন বিকেল ৪টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ৩য় ও শেষ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

এই বৈঠকে যোগ দেননি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও মোবারক হোসেনসহ বেশ কয়েকজন। দ্বিতীয় দিনের এই বৈঠকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ১৮ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত আছেন। সূত্রঃ যমুনা টিভি।