News update
  • Deadly Inani Beach Fire Exposes Gaps in Tourism Safety     |     
  • PM Tarique Rahman Pledges Inclusive Dev in Dialogue with Persons with Disabilities     |     
  • PM Inspects 13 Dhaka Sites, Sets Deadlines for Cleanliness     |     
  • Efforts to build a clean Bangladesh must start now, PM tells students     |     
  • Five killed as fire breaks out in Cox’s Bazar resort     |     

কলাপাড়ায় নদীর তীর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

অস্বাভাবিক মৃত্যু 2026-05-17, 11:46pm

people-having-a-look-at-the-body-of-an-unidentified-women-on-a-riverbank-in-kalapara-896b8973341c138bff0d90fb900bd4621779040009.jpg

People having a look at the body of an unidentified women on a riverbank in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় নদীর তীর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। রবিবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের রাবনাবাদ নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় লাশের শরীরে শুধুমাত্র লাল রংয়ের একটি পাজামা পরিহিত ছিলো। তবে লাশটি নদী থেকে ভেসে এসেছে কিনা বা ওই নারীর কিভাবে মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করে বলতে  পারেনি কেউ।

পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, ঘটনাস্থলে নৌ-পুলিশ সদস্যর উপস্থিত রয়েছে।

পিবিআই ও সিআইডি টিমের তদন্তের পর লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে।

এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে। - গোফরান পলাশ