News update
  • BD Consulate in Toronto tops global ranking for Diplomatic Service     |     
  • Execution of 2 Bangladeshis in KSA “very disappointing”: State Minister Kobir     |     
  • PM Urges Dhaka Officials to Keep City Clean for Children     |     
  • Cultural institutions face leadership vaccum, governance questions     |     
  • Ishraque Hossain Announces Resignation as State Minister     |     

কলাপাড়ায় সোদি প্রবাসী নারীর মরদেহ উদ্ধার

অস্বাভাবিক মৃত্যু 2026-05-18, 9:16pm

img_20260518_111555-0247a2283c89e007320282dc1c9cbea61779117378.jpg

Police recovering the body of women who used to live in Saudi Arabia, at Kalapara on Monday.



 পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম (৩৮) নামের এক সৌদি প্রবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ । সোমবার সকাল সাড়ে নয়টার দিকে  উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগারতবক এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী নাসির সিকদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই নারী প্রায় আট বছর ধরে সৌদি আরবে থাকতেন। আটদিন আগে সৌদি থেকে গ্রামের বাড়িতে আসার পরই স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার ঝাগড়াঝাটি হয়। গতকাল সন্ধ্যার পরে স্বামী নাসির উদ্দিন তার কাছে টাকা দাবি করলে সে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এসময় নাসির তাকে মারধর করে। এরপরে রাতে স্বামী-স্ত্রী ঘরেই ছিলেন। ভোররাতে নাসির তার শ্বশুর জালাল গাজীকে স্ত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়ে পালিয়ে যায়। পরে সকালে এলাকাবাসী ওই বাড়িতে গিয়ে বাড়ীর আঙিনায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। - গোফরান পলাশ