News update
  • Journalist Toufique Imrose Khalidi Dies at 59     |     
  • Former MP Major (retd) Akhteruzzaman Arrested in Dhaka     |     
  • Seoul Ready to Expand Defence Cooperation With Dhaka     |     
  • 7 killed as bus collides with auto-rickshaw in Mymensingh     |     
  • Heatwaves Cost Bangladesh Nearly Tk 77,000 Crore a Year     |     

কুয়াকাটায় বজ্রপাতে জেলের মৃত্যু

অস্বাভাবিক মৃত্যু 2026-06-09, 10:10am

lightning-strike-c855149535f3479bc5413583b2664ddd1780978241.jpg

Lightning strike



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় বজ্রপাতে আ. মান্নান হাওলাদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আ. মান্নান হাওলাদার ওই এলাকার মৃত সুলতান হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টার দিকে আ. মান্নান হাওলাদার স্থানীয় কয়েকজন সঙ্গীর সঙ্গে মম্বিপাড়া এলাকার ৩৩ কানি এলাকায় মাছ ধরতে যান। মাছ ধরা শেষে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে ঘন ঘন বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. মেহেদী হাসান জানান, বজ্রপাতে তার বাবার বাম কানে আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ হালদার বলেন, এ বিষয়ে আমরা জানতে পেরেছি। - গোফরান পলাশ