News update
  • PM Proposes Five Urgent Steps to Resolve Rohingya Crisis     |     
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     

ফেসবুকে পরিচয়, অত:পর বিয়ে এবং শেষ পর্যন্ত লাশ উদ্ধার হলো গৃহবধূর

অস্বাভাবিক মৃত্যু 2026-07-13, 12:32am

dead-body-f70eae921ab6b99ee1bea00dc56e17f21783881429.jpg




পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মিলি আক্তার মায়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে একই এলাকার নাঈম (২৫)-এর স্ত্রী। নিহত মিলি চাঁদপুর জেলার খোরশেদ আলম এর মেয়ে বলে জানা যায়। 

রবিবার সকালে উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের নাইউরিপাড়া গ্রামে নিজ বাড়িতে মিলি আক্তার মায়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী নাঈম। পরে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং বিষয়টি মহিপুর থানা পুলিশকে জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। তার এই দুই বছর যাবৎ সংসার করে আসছিল।তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মহিপুর থানায় নিয়ে আসে।তবে মৃত্যুর প্রকৃত কারন উদঘাটন করা যায়নি। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল শেষে  ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। - গোফরান পলাশ