News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

কলাপাড়ায় মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

অস্বাভাবিক মৃত্যু 2025-07-04, 11:42pm

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1751650939.jpg

Dead body.



পটুয়াখালীর: পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের  পাশ থেকে অজ্ঞাত (৫০) ব্যক্তির লাশ  উদ্ধার করেছে মহিপুর  থানা পুলিশ। শুক্রবার সকাল  সাতটার দিকে উপজেলার মহিপুর থানার গ্রামীণ ব্যাংক সংলগ্ন মহাসড়কের পাশে পড়েছিল লাশটি।

স্থানীয় বাসিন্দা রুস্তম আলী বলেন, সকালে পায়চারি করার সময় রাস্তার পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। পরে কাছে গিয়ে ডাক দিলে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেই। মহিপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মহিপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। এখন পর্যন্ত কোন অবিভাবকের খোঁজ-খবর পাওয়া যায় নি। সনাক্তের কাজ চলছে। - গোফরান পলাশ