News update
  • Board of Peace quietly met with UNRWA, ex-agency chief says     |     
  • Man arrested with cocktail ingredients, 9,000 masks in Keraniganj     |     
  • Anthrax detected in 3 of 11 people tested in Rangpur     |     
  • Woman killed, 4 of her family missing in Meghna boat capsize     |     
  • State can never be strong keeping citizens powerless: PM at UNGA     |     

কলাপাড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিনাশ্রম কারাদন্ড

Narcotics 2026-02-26, 11:32pm

anti-narcotics-drive-in-kalapara-four-jailed-9038d7083dd89e746f23f9c21b9724151772127165.jpg

Anti-narcotics drive in Kalapara - four jailed.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে আটক চারজনকে বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩০ মিনিট থেকে উপজেলার লতাচাপলি ইউনিয়নের নয়াপাড়া আবাসনে এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

দণ্ডপ্রাপ্তরা হল  মো. সোহেল (৩৪), মো. ইউসুফ (২৯), রবিউল ইসলাম (২৩) ও মো. নাইম শাহাজী (২৪)।

অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী। এছাড়া স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে প্রশাসনকে সহায়তা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক বলেন,উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। তাই  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। - গোফরান পলাশ