Shaikh Faridul Islam, State Minister for Environment, Forest anad Climate Change addressing a discussion meeting of FEJB at the National Press Club on Wednesday
ঢাকা, ১২ আগষ্ট, ২০২৬ - পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নদী-জলাশয়ের পানি, মাটি ও বায়ু দুষন রোধ করতে পরিবেশ সম্মত আবর্জনা ব্যবস্থাপনায় জনগনের সবাইকে অংশ গ্রহনের আহবান জানিয়েছেন।
আজ বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম আয়োজিত ‘আবর্জনা-মুক্ত বাংলাদেশঃ আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের পরিবেশ সংরক্ষণ বিষয়ে বেশী করে প্রতিবেদন প্রকাশ ও সরকারী উদ্যোগের ত্রুটি বিচ্যুতি তুলে ধরতে বলেন।
শেখ ফরিদুল ইসলাম বলেন বর্তমান সরকার বিভিন্ন সমস্যার প্রকৃতি নির্ভর ও পরিবেশ সম্মত সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। উদাহরণ হিসেবে তিনি ২৫ কোটি গাছ লাগানো, ২০,০০০ কিলোমিটার খাল খনন ও ইলেক্ট্রিক বাস চালুর পরিকল্পনার কথা উল্লেখ করেন।
পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন পরিকল্পনার পরিবেশগত প্রতিক্রিয়া যাচাইয়ের সাথে সাথে জনস্বাস্থ্য নিশ্চিত করার জন্য স্বাস্থ্যগত প্রতিক্রিয়া ও যাচাই করা উচিত।
ফোরামের সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তাগন যথাযত আবর্জনা ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদের পূনর্ভরণ করে বাংলাদেশকে স্বাস্থ্যকর ও আবাসযোগ্য করে গড়ে তোলার আহবান জানান।
আলোচনা সভার প্রধান বক্তা চেঞ্জ ইনিশিয়েটিভের ব্যবস্থাপনা পরিচালক মালয়েশিয়া থেকে অনলাইনে দেশে বিভিন্ন সেক্টরে আবর্জনার পাহাড় গড়ে ওঠার একটি চিত্র তুলে ধরে বৃত্তাকার অর্থনীতির মাধ্যমে সম্পদ পুনর্ব্যবহার, পুনরুদ্ধার ও পুনজন্মের মাধ্যমে বর্জ্যকে শুন্যের কোঠায় নামিয়ে আনার পথ নির্দেশ করেন।
ফোরামের সাধারণ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ফোরামের কার্যকরি সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়াঁ, ফোরামের কার্যকরি সদস্য বুলবুল আহমেদ, শামিমা চৌধুরী, সালাহুদ্দিন বাব্লু, বিশিষ্ট মানবাধিকার কর্মি নূরুল হুদা চৌধুরী ও বিশিষ্ট চিন্তাবিদ শাহ আবদুল হান্নান আলোচনা সভায় অংশ নেন ।
প্রতিমন্ত্রী বলেন এবছর গাছ লাগানোর জন্য কোন সরকারী বরাদ্ধ ব্যবহার করা হয়নি। সিএসআর ও জেলা পর্যায়ের অন্যন্য তহবিল থেকে তা করা হয়েছে। বৃক্ষ রোপন কর্মসূচির মাধ্যমে সরকার দেশ একটা বিপ্লব ঘটাতে চায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন পরিকল্পিত ২৫ কোটি গাছের মধ্যে কোন বিদেশি গাছ থাকবেনা।
প্রতিমন্ত্রী পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের উল্লেখ করে বলেন, ঢাকার চার পাশের পাঁচটি নদীতে শিল্প কারখানা থেকে বর্জ্য নিঃসরণের মোট ৪২৫টি পয়েন্ট আছে। এগুলো বন্ধ করতে হবে। এব্যাপারে তিনি সাংবাদিকদের এগিয়ে আসতে বলেন।
তিনি ঢাকার বায়ু দুষণ সহ্য সীমার মধ্য আনার জন্য রাস্তা কাটার স্বল্প সময়ের মধ্যে মেরামত করা বাধ্যতামূলক করার আহবান জানান।