
Two women among four arrested in Kalapara on the charge of circulating
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ১ কেজি গাঁজা এবং ২০২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল রুনা বেগম(৪৫), মোসা: মিম আক্তার (২৩), রায়হান (২২) এবং মো: রাজিব আকন (৩০)। এরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৪ টি মাদক মামলার আসামি আমির হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পশ্চিম বাদুরতলি এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে মাদকের ব্যবসা করে আসছিল।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে এদের আদালতে সোপর্দ করা হবে। - গোফরান পলাশ