News update
  • Japanese Consortium to Operate Dhaka Airport's Third Terminal     |     
  • RMG Owners, Workers to Submit Revised Wage Proposals     |     
  • SK Group Eyes Investment in Matarbari LPG, LNG Terminals     |     
  • NCP Urges PM to Implement Verdict Against Sheikh Hasina     |     
  • SC Stay Clears Way for Public University Admission Tests     |     

মঙ্গলঘট পূর্ন করনের মধ্য দিয়ে কুয়াকাটায় রাস পূজার আনুষ্ঠানিকতা শুরু

Nation 2026-11-23, 11:49pm

ras-puja-started-in-kuakata-on-monday-with-the-performance-of-mangalghata-ceremony-f2def6730480b07442fc40b68c05ff2d1795456299.jpg

Ras Puja started in Kuakata on Monday with the performance of Mangalghata ceremony.



পটুয়াখালী: মঙ্গলঘট পূর্ন করনের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে রাস পূজার আনুষ্ঠানিকতা। 

সোমবার বিকাল সাড়ে পাঁচটায় সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্রে তেল, সিঁদুর,ফুল, তুলসী, বেলপাতা, ধুপ-দ্বীপ দিয়ে পূজা অর্চনা শেষে মঙ্গল ঘটে জল পূর্ণ করা হয়। পরে সৈকত সংলগ্ন কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে এ মঙ্গলঘট স্থাপন করা হয়। এসময় শাঁখ, উলুধ্বনী ও ঢাক-ঢোলের বাদ্যে মুখরিত হয়ে ওঠে সৈকত এলাকা। রাতভর চলবে ধর্মীয় আলোচনা, নৃত্য, রাসলীলা কীর্ত্তন ও পূজা অর্চনা । আগামীকাল ভোর পাঁচটায় সৈকতে গঙ্গাস্নান বা পূন্যস্নানের মাধ্য দিয়ে শেষ হবে এ পূজার আনুষ্ঠানিকতা।

এ উৎসব উপলক্ষে কুয়াকাটায় আগমন ঘটেছে হাজার হাজার পূন্যার্থীর। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে তৎপর রয়েছে ৩ শতাধিক পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দ্বাপর যুগে রাধা-কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করেই রাস উৎসবের প্রচলন। সেই বিশ্বাস অনুযায়ী প্রায় আড়াইশ বছর ধরে কুয়াকাটায় উদযাপিত হয়ে আসছে এ উৎসব। - গোফরান পলাশ