News update
  • Power transfer, start of new journey for democracy: Prof Yunus     |     
  • NCP Leaders Sign July National Charter in Dhaka     |     
  • Tarique Rahman Vacates Bogura-6 Seat After Dual Win     |     
  • Newly Elected MPs, Cabinet Members to Take Oath Tomorrow     |     
  • India beats Pakistan by 61 runs as World Cup scenario heats up     |     

ঝিনাইদহ ২ আসনের সাবেক বিএনপি সাংসদ মশিউর রহমানের ইন্তেকাল

ঝিনাইদহ প্রতিনিধি Nation 2022-11-02, 12:06am




বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার উপদেষ্টা, ঝিনাইদহ ২ আসনের সাবেক সংসদ সদস্য, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ মশিউর রহমান ইন্তেকাল করেছেন। 

ঙ্গলবার দুপুর ১২.০৫ মিনিটি হৃদরোগে আক্তান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি মারা যান। 

ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন বিশেজ্ঞ ডাঃ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আলহাজ¦ মশিউর রহমানকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যু কালে বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগৃহী রেখে গেছেন।

তার মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনীতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসছে।