News update
  • Disasters Cause $228 Billion in Annual Housing Losses     |     
  • UN Expert Warns Global Action to Protect Children Is Lagging     |     
  • Petrobangla Extends Offshore Oil, Gas Bidding Deadline to 2027     |     
  • Bangladesh Seeks Additional $10b From World Bank     |     
  • Fire at Chawkbazar market under control, four firefighters injured     |     

মাকড়শার মতো দুর্নীতি ছড়িয়ে পড়েছে : রিজভী

গ্রীণওয়াচ ডেস্ক Nation 2023-06-14, 10:05pm

image-227582-1686747415-13625b482fe2e20efc0ac1f87db9991b1686758729.jpg




আওয়ামী লীগের সব নেতাকর্মী দুর্নীতিতে জড়িত। দুর্নীতি আজ মাকড়শার মতো ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৪ জুন) বিকেলে নয়াপল্টনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান সরকার দেশে-বিদেশে প্রত্যাখ্যাত ও ঘৃণিত। তারা গণতন্ত্র ও স্বাধীনতার অর্থ বোঝে না। এরা শুধু লুটপাট আর দুর্নীতি বোঝে। তাদের নেতাকর্মীরা দুর্নীতি করে বিদেশে টাকার পাহাড় জমাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগের কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়। তাই দেশ ও জনগণের জন্য বিএনপি আন্দোলন করছে। ক্ষমতা নয়, জনগণের অধিকার ফিরিয়ে দিতেই বিএনপির আন্দোলন।

বিএনপির এই নেতা বলেন, সরকার আইন-আদালতকে দিয়ে বেআইনি কাজ করাচ্ছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিএনপি নেতা মজনুকে গ্রেপ্তার করা হয়েছে। এটি ফৌজদারি অপরাধ।

রিজভী বলেন, এই সরকার যদি ভালোয় ভালোয় আমাদের নেতাকর্মীদের মুক্তি না দেয়, তাহলে আমরা লালদালান অভিমুখে যাত্রা শুরু করব।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিব, নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, আ ন ম সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, আরিফুর রহমান নাদিমসহ অনেকেই উপস্থিত ছিলেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।