News update
  • July Memorial Museum Opens to Public on August 6     |     
  • ICT Verdicts Mark New Era of Accountability in Bangladesh     |     
  • EU calls for stronger borders after Ceuta migrant crossings     |     
  • Iran warns of risks. casualties of blocade of its ports continues     |     
  • PM issues three directives to boost solar power, tackle energy crisis      |     

ঝিনাইদহহে বাল্য বিয়ে পন্ড/পিতাকে অর্থদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি Nation 2022-03-11, 10:16pm




ঝিনাইদহের হরিণাকুন্ডে বাল্য বিয়ের অভিশাপ থেকে বাচলো সপ্তম শ্রেণীর এক ছাত্রী।

জানা যায়, শুক্রবার বিকালে  উপজেলার জোড়াদহ ইউনিয়নের কামাড়পাড়া গ্রামে বিবাহের আয়োজন চলছিলো। গোপন সূত্রে খবর পেয়ে হটাৎ বিয়ে বাড়ীতে হাজির হন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।  সচেতন ভাবে অইন অমান্যকরে নাবালিকা মেয়েকে বিবাহ দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনি কনের পিতা আনোয়ার হোসেনকে দশ হাজার (১০,০০০/-) দশ হাজার টাকা জরিমানা করেন।  

জোড়াদহ  মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে একই ইউনিয়নের হরিশপুর গ্রামের খাইরুল হোসেনের ছেলে হাসিবুল (১৯) এর বিয়ে দেওয়ার আয়োজন করে উভয় পক্ষের অভিভাবকরা।

এসময়ে হরিনাকুন্ড সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ বলেন, সাধারণ মানুষদের বাল্যবিয়ের মতো অন্যায় কাজের সাথে জড়িত না থাকতে আহব্বান জানান। এছাড়াও তিনি অভিভাবকদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের বাল্যবিয়ের মতো অসামাজিক কাজ থেকে বিরত থেকে তাদের লেখাপাড়া শিখিয়ে দেশের উন্নয়নে অংশ নেওয়ার আহব্বান জানান।