News update
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     
  • Dhaka Urges Restraint in Pakistan-Afghan War     |     
  • Guterres Urges Action on Safe Migration Pact     |     
  • OpenAI Raises $110B in Amazon-Led Funding     |     
  • Puppet show enchants Children as Boi Mela comes alive on day 2      |     

কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

Nation 2025-06-29, 12:07am

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1751134050.jpg

Dead body.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ইউনিয়নে ৭নং ওয়ার্ডের গন্ডামারী গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রহিম (২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৮ জুন শনিবার প্রত্যুষে বাড়ির সামনে মসজিদের  চার্জে থাকা অটোর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। নিহত রহিম গন্ডামারী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, আব্দুর রহিম রাতে খাওয়া-দাওয়া শেষে মাছ ধরার জন্য জাল নৌকা নিয়ে বাহিরে যায়। রাতে ঘরে ফিরে না আসার কারনে মা খাদিজা বেগম ছেলে রহিমকে খুঁজতে সকাল বেলা ঘর থেকে বের হলে ঘটনা স্থলে আসলে চার্জে থাকা অটোর মধ্যে তাহার ছেলে রহিমকে অচেতন অবস্থায় দেখে ডাক চিৎকার করে। এসময় মসজিদে থাকা নামাজরত মুসল্লিগণ ঘটনাস্থলে আব্দুর রহিমকে মৃত অবস্থায় দেখতে পায়।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার জানান,  বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। তাই পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে। - গোফরান পলাশ