News update
  • Rising Prices of Essentials Put Low, Middle-Income Families Under Strain     |     
  • Mirza Fakhrul to Take Oath as Bangladesh President Today     |     
  • Clean energy transition needs land; can it help restore it too?     |     
  • Ruhul Kabir Rizvi Named BNP Acting Secretary General     |     
  • Over 770 US Service Members Killed or Injured in Iran War     |     

চীনের শূন্য-কোভিড নীতি ভোক্তাব্যয় ও উৎপাদনের উপর প্রভাব বিস্তার করছে

গ্রীণওয়াচ ডেস্ক Nation 2022-05-17, 8:10am




প্রধান অর্থনৈতিক সূচকগুলো থেকে দেখা যাচ্ছে যে, চীনের শূন্য-কোভিড নীতি এপ্রিল মাসে ভোক্তাব্যয় এবং উৎপাদনের উপর ব্যাপক মাত্রায় প্রভাব বিস্তার করেছে। ২০২০ সালের মার্চ মাসের পর এই প্রভাব সবচেয়ে বেশি হয়েছে।

জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানাচ্ছে, খুচরা বিক্রি গত মাসে এক বছরের আগের থেকে ১১.১% কমে গেছে। নতুন গাড়ির বিক্রি কমেছে ৩১.৬% এবং পানশালা ও রেস্তোরাঁর বিক্রিও ২২.৭% হ্রাস পেয়েছে। সাংহাই এবং অন্যান্য স্থানের লকডাউন এই কমে যাওয়ার নেপথ্যের প্রধান কারণ।

শিল্পখাতের উৎপাদন কমে গেছে ২.৯%। ২০২০ সালের মার্চ মাসের পর এবারই প্রথম এটি ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে। লকডাউন এবং যন্ত্রাংশের ঘাটতির কারণে অনেক কারখানায় উৎপাদন বন্ধ করে দিতে হয়েছে।

পরিসংখ্যান ব্যুরোর একজন মুখপাত্র, ফু লিংহুই স্বীকার করেন যে, কর্তৃপক্ষগুলোর প্রত্যাশার চেয়ে অর্থনৈতিক প্রভাব আরও বেশি হয়েছে, তবে তা সীমিত মাত্রায় হবে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।