News update
  • HSC Results 2026 Published, Pass Rate Stands at 52.12%     |     
  • Nations Agree to Revive Efforts to Meet 2030 Nature Goals     |     
  • Dhaka Among World’s 15 Most Polluted Cities on Saturday     |     
  • Over 12.70 lakh candidates await HSC, equivalent exam results     |     
  • AI changing the way we think. Will we notice in time     |     

কলাপাড়াকে "পরিচ্ছন্ন জ্বালানির শহর" হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন

পরিবেশ 2026-07-29, 7:17pm

human-chain-was-staged-demanding-the-development-of-kalapara-as-a-clean-city-on-wednesday-29-july-2026-de595715cc6240f1e51ca6a611a5f4d71785331048.jpeg

Human chain was staged demanding the development of Kalapara as a clean city on Wednesday 29 July 2026



গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা এবং এর আওতাধীন সকল স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে কলাপাড়াকে একটি "পরিচ্ছন্ন জ্বালানির শহর" হিসেবে গড়ে তোলার দাবিতে আজ (২৯ জুলাই ২০২৬) কলাপাড়া পৌরসভা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশবাদী সংগঠন প্রান্তজন ট্রাস্ট, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (FED) বরিশাল, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)-এর যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে কলাপাড়া পৌর প্রশাসক বরবার স্মারকলিপি প্রদান করা হয়। পৌর প্রশাসকের পক্ষে পৌর নির্বাহী কর্মকর্তা কাব্য লাল চক্রবর্তী এই স্মারকলিপি গ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জি। আরো আলোচনা করেন সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম; সদস্য মেজবাহউদ্দিন মাননু; নুরুল হক; নাজমুস সাকিব; এসএসডিপি এর নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং প্রান্তজন এর ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এখন সময়ের দাবি। কলাপাড়া পৌরসভার আওতাধীন বাসস্ট্যান্ড, যাত্রী ছাউনি, পার্ক, লেকের ওয়াকওয়ে, ছাদ এবং অন্যান্য জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হলে একদিকে পরিচ্ছন্ন বিদ্যুতের উৎপাদন বাড়বে, অন্যদিকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রির মাধ্যমে পৌরসভা একটি নতুন আয়ের উৎস সৃষ্টি করতে পারবে।

বক্তারা আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ কোনো ব্যয় নয়; বরং এটি ভবিষ্যতের জন্য লাভজনক, পরিবেশবান্ধব এবং টেকসই বিনিয়োগ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এ ধরনের উদ্যোগ গ্রহণ করলে তা দেশের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরকে ত্বরান্বিত করবে এবং একই সঙ্গে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে।