News update
  • Govt Committed to Making Bangladesh a Dignified Nation: PM     |     
  • Rights Groups Urge Sanctions on Myanmar After ICJ Ruling     |     
  • PM Pays Tribute at Shikha Anirban on Armed Forces Day     |     
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     

ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার

গ্রীণওয়াচ ডেস্ক পরিবেশ 2026-11-15, 10:52am

img_20261115_104956-c6a60d43a419a60d8123b7427168787f1794718325.jpg




স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা কার্যক্রমে রাজধানীর ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। যারা বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন। এ নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, রাজধানীতে অঞ্চলভেদে ২০টি কমিটি করা হয়েছে। বিভিন্ন দপ্তর ব্যক্তিরা কমিটিতে রয়েছেন। কমিটি করার পর থেকে বেশ কিছু আপডেট এসেছে। এর মধ্যে ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান, ১১২টি হাসপাতালসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে এ কমিটি।

তিনি জানান, সরকারি কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না থাকলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে।

অন্য সরকারগুলোর মতো আমরা বলতে চাই না যে, ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানাবো। আমরা বলতে চাই, সরকার ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে। আমরা মনে করি, সবার সম্মিলিত সহযোগিতায়ই ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা গড়ে তোলা সম্ভব।

তিনি জানান, মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে একটি আলাদা উইং করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটিতে এ ধরনের ব্যবস্থা থাকলেও এবার ঢাকা উত্তরেও নতুন করে পরিকল্পনা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক প্রশাসন ওয়াহাদু চৌধুরী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।