News update
  • Board of Peace quietly met with UNRWA, ex-agency chief says     |     
  • Man arrested with cocktail ingredients, 9,000 masks in Keraniganj     |     
  • Anthrax detected in 3 of 11 people tested in Rangpur     |     
  • Woman killed, 4 of her family missing in Meghna boat capsize     |     
  • State can never be strong keeping citizens powerless: PM at UNGA     |     

কলাপাড়ায় সাংবাদিক রফিক বিশ্বাসের স্মরণ সভা অনুষ্ঠিত

Press 2026-09-25, 10:59pm

a-discussion-and-doa-mohfil-washeld-at-kalapara-press-club-in-memory-of-journalist-rafiq-biswas-on-friday-ef08a3da4c89998eaf4fb24c95ea01231790355567.jpg

A discussion and doa Mohfil washeld at Kalapara Press Club in memory of journalist Rafiq Biswas on Friday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি প্রয়াত সাংবাদিক রফিক বিশ্বাসের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু'র সভাপতিত্বে ও সম্পাদক অমল মূখার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সম্পাদক গোফরান বিশ্বাস পলাশ, সিনিয়র সাংবাদিক এনামুল হক, হাফিজুর রহমান, চঞ্চল সাহা, মিলন কর্মকার রাজু, জসিম পারভেজ, ফরিদ উদ্দীন বিপু, ফরাজী মো. ইমরান, সুজন মৃধা, সোলায়মান পিন্টু, রফিকুল ইসলাম মিরাজ, আহমেদ তানভীর পাশা, হুমায়ুন কবির প্রমূখ।

পরে মরহুমের আত্মার শান্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির। 

এর আগে সভার শুরুতে প্রয়াত সাংবাদিক রফিক বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানাতে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। - গোফরান পলাশ