
Shields and medals were given to participating teams and players of womens Hadodo and mens football contest in Kalapara on Thursday.
পটুয়াখালী: শিশুদের জন্য নিরাপদ, বৈষম্যহীন, জলবায়ু সহনশীল ও শিশুবান্ধব সমাজ গড়ার লক্ষ্যে শিশু অধিকার সপ্তাহে পটুয়াখালীর কলাপাড়ায় মেয়েদের হাডুডু ও ছেলেদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান খান, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস প্রমুখ।
প্রথমবারের মতো স্কুল ছাত্রীদের এ হাডুডু প্রতিযোগিতায় লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় চম্পাপুর ইউনিয়নের পাটুয়া আল-আমীন মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে বিজয়ী হয়। আর ছেলেদের ফুটবল প্রতিযোগিতায় লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় ট্রাইবেকারে পাটুয়া আল-আমীন মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে বিজয়ী হয়। - গোফরান পলাশ