News update
  • Cultivation of Black Baby watermelons on a rooftop in Kalapara     |     
  • Low pressure area on Bay; Maritime ports to hoist cautionary signal 3     |     
  • Nandini killing: Man sentenced to death in Lalmonirhat     |     
  • Four of a Rangpur family killed for objecting to Yaba taking: Police     |     
  • Bangladesh Rise to Highest-Ever Sixth in Test Rankings     |     

মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ আটক

অপরাধ 2026-07-30, 12:12am

img-20260730-wa0000-3f68330afefe2251edb9128dd46c64261785348743.jpg




রাজধানীর নয়াবাজার ক্রসিং এলাকার ফ্রেঞ্চস রোডে উল্টো পথে মোটরসাইকেল চালানোর সময় নিজেকে পুলিশ সদস্য পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করেছে ট্রাফিক পুলিশ। পরে তার পরিচয় ভুয়া প্রমাণিত হলে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বংশাল থানায় সোপর্দ করা হয়।

জানা যায়, দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট কুতুব উদ্দিন নয়াবাজার ক্রসিং এলাকায় যানবাহন তদারকির সময় উল্টো পথে একটি মোটরসাইকেল চলতে দেখে চালককে থামার সংকেত দেন। এ সময় মোটরসাইকেল চালক নিজেকে বাংলাদেশ পুলিশের সদস্য বলে পরিচয় দেন।

সার্জেন্ট কুতুবউদ্দিন তার পরিচয়পত্র দেখতে চাইলে ওই ব্যক্তি কোনো বৈধ পরিচয়পত্র প্রদর্শন করতে পারেননি। তিনি কোন ব্যাচের পুলিশ সদস্য, তা জানতে চাওয়া হলেও সন্তোষজনক কোনো উত্তর দিতে ব্যর্থ হন। পরে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও অন্যান্য বৈধ কাগজপত্র প্রদর্শনের নির্দেশ দেওয়া হলেও সেগুলোও দেখাতে পারেননি।

পরিস্থিতি বিবেচনায় সার্জেন্ট কুতুব উদ্দিন তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিউদ্দিনের কাছে সোপর্দ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম (জাকির) (৩২)। তার পিতার নাম জমির হোসেন। তিনি কেরানীগঞ্জ মডেল টাউন, ১ নম্বর রোড, আল বারাকা হাসপাতালের সামনে জনাব স্বাধীনের বাসার একজন ভাড়াটিয়া। তার স্থায়ী ঠিকানা ফরাজীকান্দি পাটোয়ারি বাড়ি, থানা: উত্তর মতলব, জেলা: চাঁদপুর।

আটকের সময় তার ব্যবহৃত ঢাকা মেট্রো-ল ৩৫-৪১২৯ নম্বরের মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।